কমলগঞ্জে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

October 8, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ৮ অক্টোবর সোমবার বিকেলে উপজেলার মুন্সীবাজার ও রহিমপুর ইউনিয়নের ২ শতাধিক মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন সাবেক চিফ হুইপ, সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা  উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমদ মানিক, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, মুন্সীবাজার ইউপি প্যানেল চেয়ারম্যান শফিকুর রহমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com