ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

October 9, 2018,

স্টাফ রিপোর্টার॥ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে মঙ্গলবার ৯ অক্টোবর কুলাউড়া উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইন বিরোধী অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মেয়াদ উর্ত্তীণ খাদ্য পণ্য রাখা, হোটেলের নোংরা পরিবেশে খাদ্য তৈরী করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে শাহ মুলফত উদ্দিন ডিপার্টমেন্টাল ষ্টোরকে ১ হাজার টাকা, আনোয়ার মিয়ার সবজির দোকানকে ১ হাজার টাকা, শ্রী লক্ষী মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com