বিএএফ শাহীন স্কুলের পাশ থেকে ভারতীয় মদসহ আটক ৩

October 10, 2018,

কমলগঞ্জ প্রতিনিধি॥ শমসেরনগর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইনস্পেক্টর অরুপ কুমার চৌধুরী এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সংঙ্গীয় ফোর্সসহ বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজের প্রধান ফটকের পাশের রাস্তায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকার ও ভারতীয় ১৫ বোতল(৩৭৫ এমএল) মদসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। যাহার বর্তমান বাজার মুল্য প্রায় ১৫ হাজার টাকা।মঙ্গলবার ৯ অক্টোবর দিবাগত রাত ৯ টার দিকে তাদেরকে আটক হয়।

আটককৃতরা হলেন, মৌলভীবাজারের মাতারকাপন এলাকার বাসিন্দা সুরুজ মিয়ার ছেলে আরিছ মিয়া (২২) ছড়ার পাড় এলাকার তাজু মিয়ার ছেলে আফজল মিয়া (২৮)বর্ষীজোড়া এলাকার আব্দুর রহমান এর ছেলে জাবেদ মিয়া (২৮)। শমসেরনগর পুলিশ ফাঁড়ীর (এসআই)আবু সায়েম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com