কমলগঞ্জে উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

October 10, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  গ্রেনেড হামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমনহর ১৯ জনের যাবজ্জীবন দন্ডের রায় এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামানসহ ১৯ জনের মৃত্যুদন্ডাদেশ এর প্রতিবাদে ১০ অক্টোবর বুধবার দুপুর দেড়টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ভানুগাছ বাজারে তাৎক্ষনিক এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম রব্বানী তৈমুর। এ সময় তিনি বলেন, দেশনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের উপর মিথ্যা মামলা ও  প্রহসনমূলক রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই রায় আমরা মানি না, মানবো না। অচিরেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিও জানানো হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদনান বুলবুল, যুগ্ন আহবায়ক সৈয়দ রুমন আলী, কলেজ ছাত্রদলের আহ্বায়ক কাজী ফয়সাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাফর সাদেক জামী, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন রুবেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রহমান মামুন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অজানা আহমদ কামরান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com