কমলগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ

October 10, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেবীপুর সার্বজনীন দেবালয়ে ১০ অক্টোবর বুধবার সকাল ১১ টায় জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্টের উদ্যোগে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বী দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পালের সভাপতিত্বে ও কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্টের প্রধান সমন্বয়কারী ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল। গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক দিপক কান্তি রায়, গণেশ চন্দ্র শীল, নরোত্তম বর্ধন, গৌরাঙ্গ মালাকার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন বিশিষ্ট সনাতনী চিন্তাবিদ প্রমোদ রঞ্জন দেবনাথ। অনুষ্ঠানে ৭৬ জন অসহায় দরিদ্রদের মধ্যে নগদ ১৪শ’ টাকা করে ১ লক্ষ ৬ হাজার ৪শ’ টাকা বিতরণ করা হয়। অনুদানপ্রাপ্তরা শারদীয় দুর্গাপুজা উপলক্ষে এই আর্থিক অনুদান পেয়ে জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্টের চেয়ারম্যান, প্রবাসী কমলগঞ্জ সমিতির সভাপতি ফারুক আহমেদ ও তাঁর পারিবারিক বন্ধু ডাঃ প্রতিভা চক্রবর্তী, শ্রীমতি শাশ্বতী বসু ও শ্রীমতি বুলা মিত্র ও মি. ভাস্কর প্যাটেল এর প্রতি কৃতজ্ঞতা জানান। পরিশেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি দিয়ে আপ্যায়িত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com