কমলগঞ্জের ইউএনও’র পিতার ইন্তেকাল

October 11, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক এর পিতা সৈয়দ আহমেদ ১১ অক্টোবর বৃহস্পতিবার ভোর ৪টা ৩০মিনিটের সময় ফেনীর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি সন্তানাদি, নাতি-নাতনী, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহষ্পতির বিকাল ৩টায় ফেনীর সোনাগাজী উপজেলার বাখরিয়া গ্রামে মরহুমের জানাযা শেষে নিজ পারিবারীক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক এর পিতা সৈয়দ আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাবেক চিফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য অধ্যাপক মো: রফিকুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, কমলগঞ্জ রিপোটার্স ইউনিটি, কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com