শ্রীমঙ্গল মাদার তেরেসা ফ্রি ফ্রাইডে ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা

October 13, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগস্থ মাদার তেরেসা ফ্রি ফ্রাইডে ক্লিনিকে শুক্রবার ১২ অক্টোবর সকাল ১০টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত বিনামূল্যে শতাধিক রোগির চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষক ডা. মো. একরামুল কবীর পরিচালিত মাদার তেরেসা ফ্রি ফ্রাইডে ক্লিনিকে বিনামূল্যে চিকিৎিসা সেবা প্রদান করেন ডা. আব্দুল আউয়াল (এমবিবিএস, পিসিডি-বারডেম, ঢাকা)। এদিন ক্লিনিকটি পরিদর্শনে এসেছিলেন হল্যান্ডের নাগরিক মি.  ডেলী ও তাঁর স্ত্রী মিসেস ইউ বেকালস, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, মডেল অ্যাকাডেমি অ্যান্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা মাহবুবুল আলম স্বপন, শ্রীমঙ্গল আইডয়াল স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমান ও হিলফুল ফুযুল ইসলামী সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাসুদ রানা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com