কমলগঞ্জে মানব কল্যাণ সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

October 13, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী বাঘাছড়া চা বাগান নাচ মন্দিরে শুক্রবার ১২ শুক্রবার  বিকাল ৪টায় সামাজিক সংগঠন মানব কল্যাণ সংঘের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বাঘাছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি রাখাল গোয়ালার সভাপতিত্বে ও শিক্ষক নাজমুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু-ধলই ভ্যালির (অঞ্চলের) সভাপতি ধনা বাউরী। প্রধান আলোচক হিসেবে ছিলেন লেখক-গবেষক আহমেদ সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা মেমোরিয়াল পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামা কান্ত সিংহ, বাঘাছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম কুমার সিংহ, সাংবাদিক শাব্বির এলাহী, মনু ধলই ভ্যালীর সাধারণ সম্পাদক নির্মল দাস পাইনকা, ইউপি সদস্য রাম প্রবেশ গৌড়, দ্বীপ নারায়ণ গোয়ালা প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com