গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার
ইউনিয়নের নয়াটিলা এলাকা থেকে পাঁচ (৫) কেজি গাঁজাসহ প্রেম বৈধ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক সুবোধ কুমার বিশ্বাস এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মো: আবু জাফর,উপ-পরিদর্শক মো: মোক্তার উদ্দিন,এ.এস.আই উত্তম পাল, সিপাই মো: আবুল কালাম আজাদ,ও তামান্না সুলতানাসহ একটি টিম রাজনগর উপজেলার নয়াটিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার ১৩ অক্টোবর দুপুরে প্রেম বৈধ নামে এক মাদক ব্যবসায়ীকে ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়।
জানা যায়, ৫ কেজি গাঁজার বর্তমান বাজার মূল্য ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা। আটককৃত প্রেম বৈধ রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের অনিল বৈদের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক সুবোধ কুমার বিশ্বাস বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন তাহার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুুতি চলছে।



মন্তব্য করুন