জেলা আওয়ামীলীগ নির্বাচনী গণসংযোগে মাঠে

October 15, 2018,

স্টাফ রিপোর্টার॥ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজনগর উপজেলায়  নির্বাচনী গণসংযোগে আওয়ামীলীগের উৎসবমূখর পরিবেশ থাকলেও এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে স্থানীয় বিএনপি। তারা বলছেন, কেন্দ্র থেকে এখনো কোনো সিদ্ধান্ত না আসার কারণে গণসংযোগে নামতে পারছেন না।

৬ অক্টোবর দেশব্যাপী বর্তমান সরকার দলীয় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগের ডাক দিলে এ কর্মসূচিতে ঝাপিয়ে পড়ে কর্মসূচি বাস্তবায়ন করেছে জেলা আওয়ামীলীগ।

মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এর নেতৃত্বে রবিবার ১৪ অক্টোবর রাজনগর উপজেলায় টেংরাবাজারে নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ কৃষক লীগ সেচ্চাসেবকলীগ, তাতীলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় কয়েক শতাদিক নেতাকর্মীবৃন্দ।

এদিকে জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ জানান, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন উপজেলা, ইউনিয়নে আমাদের গনসংযোগ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com