কমলগঞ্জে বিশ্ব খাদ্য দিবস পালিত

October 16, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। কর্ম গড়ে ভবিষ্যৎ, কর্মই গড়বে ২০৩০ এ ক্ষুধা মুক্ত বিশ্ব এ প্রতিপাদ্যকে প্রাধান্য দিয়ে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন বিভাগের উদ্যোগে মঙ্গলবার ১৬ অক্টোবর সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়। শতাধিক কৃষকের উপস্থিতে র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। পওে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সামছুউদ্দীন আহমেদের সভাপতিত্বে ও শিক্ষক মোশাহিদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুর নাহার পারভীন, কমলগঞ্জ প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা কনক লাল সিংহ, মুহিবুর রহমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com