মোটরসাইকেলের ধাক্কায় নারী চা শ্রমিক ও ট্রাকের চাকায় পিস্ট হয়ে তরুনীর মৃত্যু

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানে মোটরসাইকেলের ধাক্কায় এক সন্তানের জননী চা শ্রমিক শীলা রবিদাস(২৫) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীণ অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ মোটরসাইকেল আরোহী বিনয় কিষোণ কূর্মী(৪৫)কে আটক করেছে। বৃহস্পতিবার ১৮ অক্টোবর রাত ১০টায় চাতলাপুর-শমশেরনগর সড়কের চাতলাপুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নারী চা শ্রমিক শীলা রবিদাস চাতলাপুর চা বাগানের পূর্বটিলা শ্রমিক বস্তির মোহন রবিদাসের মেয়ে। তার বিয়ে হয়েছিল রাজনগর উপজেলার সোনাতলা চা বাগানে। পূজার ছুটিতে সে চাতলাপুর চা বাগানে বাবার বাড়ি এসেছিল। ১৮ অক্টোবর বৃহস্পতিবার রাতে চা বাগান পূজা মন্ডব থেকে বাসায় ফেরার পথে বিনয় কিষোণ কূর্মীর মোটরসাইকেলের ধাক্কায় সে আহত হয়ে শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হওয়ার আধা ঘন্টা পর মারা যায়।
চাতলাপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি সাধন বাউরী জানান, বিনয় কিষোণ কূর্মী মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালানোয় এ দুর্ঘটনাটি ঘটে। কুলাউড়া থানার পুলিশ নিহত নারী চা শ্রমিক শীলা রবিদাসের লাশ উদ্যার করে ময়না তদন্তের জন্য মৌলূভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। সাথে সাথে পুলিশ মোটরসাইকেল চালক বিনয়ীকে আটক করেছে। এ ঘটনায় নিহত নারী চা শ্রমিকের ভাই হরি কুমার রবিদাস বাদি হয়ে কুলাউড়া থানায় একটি দুইজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলায় মোটরসাইকেল চালক বিনয় সহযোগী বাবুল মৃধাকে আসামী করা হয়।
অন্যদিকে বৃহস্পতিবার সকার ৯টায় শমশেরনগর-কমলগঞ্জ সড়কের খিরনীছড়া বেইলী (স্টিল সেতু) সেতুর নিকটবর্তী ইটখলায় ট্রাকের চাকায় পিস্ট হয়ে আফিয়া বেগম(২৩) নামক এক তরুনীর মৃত্যু হয়েছে। সে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কাউকাপন পলকীরপার গ্রামের তজমুল আলীর মেয়ে। ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি আটক করে কমলগঞ্জ থানায় নিয়ে যায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শামীশ মুসা মোটরসাইকেলের ধাক্কায় এক নারী চা শ্রমিকের মৃত্যু ও দুর্ঘটনা সম্পর্কিক একটি মামলার দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোটরসাইকেল চালক বিনয় কিষোণ কূর্মীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।



মন্তব্য করুন