রাউৎগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান মোবারক মিয়ার স্ত্রীর ইন্তেকাল

October 22, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল ওয়াছে চৌধুরী মোবারক মিয়ার স্ত্রী আবু তাহের চৌধুরী লেবু মিয়ার মাতা আছমা খাতুন  ১৯ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৮ টায় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর মরহুমার জানাযার নামাজ ঐ দিন বিকাল ৫টায় ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে লাশ দাফন করা হয়। এসময় জানাযার নামাজে উপস্থিত ছিলেন বর্তমান এমপি আব্দুল মতিন,সাবেক এমপি ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম,প্যানেল চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ,বিএনপি নেতা এড.আবেদ রাজা, রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এএস এম জামান মতিন,বরমচাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক ফজলু,ইউপি সদস্য আব্দুল মোক্তাদির মনু,রাউৎগাঁও ইউনিয়ন আ’লীগের সভাপতি ইছহাক মিয়া,সাধারণ সম্পাদক আকবর আলী সোহাগ,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিক আহমদ চৌধুরী,বিআরডিবির ভাইস চেযারম্যান তাজুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন মুসল্লিগন।

জানা যার নামাজে ইমামতি করেন মরহুমার ভাগনা মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ জালাল উদ্দিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com