ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান
October 22, 2018,

স্টাফ রিপোর্টার॥ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার লঙ্ঘন বিরোধী অভিযান পরিচালিত হয়।
সোমবার ২২ অক্টোবর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে উক্ত অভিযানে মেয়াদ উর্ত্তীণ খাদ্য পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, ওজনে কম দেওয়া, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়াসহ বিভিন্ন অপরাধে ইয়াকুব এন্ড সন্সকে ৩ হাজার টাকা, মেসার্স আলম ব্রাদার্সকে ২ হাজার টাকা, হাসান এন্টারপ্রাইজকে ৬ হাজার টাকা, রুবেল মিয়ার ফলের দোকানকে ৩ শত টাকাসহ মোট ১১ হাজার ৩ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স।



মন্তব্য করুন