কমলগঞ্জে ৩৫০০ শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ

October 22, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে উপজেলা পরিষদের অর্থায়নে ৩ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়। ২২ অক্টোবর সোমবার বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৩০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে এই টিফিন বক্স বিতরণ করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন, সহাকরী শিক্ষা কর্মকর্তা জয় হাজরা।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, কমলগঞ্জের প্রাথমিক পর্যায়ে ঝড়ে পড়া রোধে ও শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে ইতিপূর্বে বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স, শিক্ষা উপকরণ ও স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। সোমবার এক সাথে ৩০টি সরাকরী প্রাথমিক বিদ্যালয়ের ৩ হাজার ৫০০ শিক্ষার্থার মাঝে টিফিন বক্স বিতরণ করা হলো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com