জাতীয় নিরাপদ সড়ক দিবসে কমলগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান সমুহে মানববন্ধন
October 22, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ‘নিজের নিরাপত্তা সর্বাগ্রে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সমূহে নিরাপদ সড়ক দিবসে মানববন্ধন করেছে। ২২ অক্টোবর সোমবার সকাল সোয়া ১১ টায় স্ব স্ব প্রতিষ্ঠান সম্মুখে মানবপ্রাচীর ও মানববন্ধন করে। মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এ সময়ে শিক্ষার্থীরা সড়কে চলাচলে নিজেদের নিরাপত্তা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানায়।



মন্তব্য করুন