কমলগঞ্জে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যুবকের মৃত্যু

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উজেলার শমশেরনগর ইউনিয়নের সিংরাউলী গ্রামের নিজ বাড়িতে একটি নির্ম্মাণাধীন ভবনে পানি দিতে দিয়ে বিদ্যুৎষ্পৃষ্ঠ হয়ে মোনায়েম ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৩ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোনায়েম সিংরাউলী গ্রামের মৃত আব্দুল মতিন এর ছেলে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সিংরাউলি গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মোনায়েম ইসলাম (৩৫) নিজের নির্ম্মানাধীন ভবনে মোটরের সাহায্যে পানি দিচ্ছিল। হঠাৎ বৈদ্যুতিক সর্ট সার্কিট হলে সে বিদ্যুতায়িত হয়। মোনায়েম এর সাথে আর কেউ না থাকায় সে বিদ্যুতায়িত হবার বিষয়টি প্রথমে কেউ জানেনি। পরে ভবনের নির্ম্মান শ্রমিকরা আসলে মোনায়েমকে পড়ে থাকতে দেখেন। সাথে সাথে তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসাপতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
শমসেরনগর ফাঁড়ির উপ-পরিদর্শক আবু সায়েম মো: আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য করুন