বিভাগীয় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানকে স্কাউট গ্রুপের সংবর্ধনা

October 24, 2018,

কুলাউড় প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলার প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি আসম কামরুল ইসলাম সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হওয়ায় কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২২ অক্টোবর সোমবার সকালে উপজেলা হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম।
অনুষ্ঠানে গ্রুপের সভাপতি মোঃ মোর্শেদ আলমের সভাপতিত্বে ও সম্পাদক ও ইউনিট লিডার মো: সামসুদ্দিন বাবু’র পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, কাতার প্রবাসি বাংলা কমিউনিটি নেতা মোঃ মোশাহিদ আলী আলফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো: নাজমুল ইসলাম, কালের কন্ঠের কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল প্রমুখ।
এর আগে “নিরাপদ সড়ক চাই দিবস” উপলক্ষে মানববন্ধন শেষ করে আয়োজিত সভায় বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহকারী সম্পাদক ও জাতীয় সাপ্তাহিক অর্থকাল পত্রিকার সহকারী সম্পাদক এম. আতিকুর রহমান আখই, কুলাউড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম মামুন, ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ বদরুল ইসলাম, বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন সুমন, গ্রুপের সহ সভাপতি ইউসুফ আহমদ ইমন, লাহিন আহমদ, অর্থ সম্পাদক হাবিবুর রহমান সুজন,সহকারী ইউনিট লিডার জয়নাল আবেদিন, সংবাদকর্মী শাওন আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com