রাজনগরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

October 25, 2018,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার ২৫ অক্টোবর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে  অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, ওজনে কম দেওয়া, নষ্ট ঔষধ বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, খাদ্য পণ্য ও প্রসাধনীর প্যাকেটের গায়ে নিজেরা অতিরিক্ত মূল্য লেখাসহ বিভিন্ন অপরাধে স্বাদ এন্ড কোম্পানীকে ৪ হাজার টাকা, মেসার্স জি এম ফামের্সীকে ১ হাজার ৫ শত টাকা, শ্রীপদ দেবনাথের সবজির দোকানকে ৫ শত টাকা, ভাই ভাই ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com