কমলগঞ্জে ফাঁস লেগে গৃহবধুর আত্মহত্যা

October 28, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে গলায় ওড়না পেছিয়ে আম গাছের সাথে ফাঁস লেগে এক গৃহবধু আত্মহত্যা করেছে। ২৮ অক্টোবর রোববার দুপুর ১২ টার দিকে ঘটনাটি ঘটে ইসলামপুর ইউনিয়নের কাঠালকান্দি গ্রামে।

কমলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, কাঠালকান্দি গ্রামের আব্দুল হামিদ এর স্ত্রী তামান্না আক্তার (২১) রোববার দুপুরে বাড়ীর সবার অজান্তে নিজ ঘর থেকে ২০০ গজ দুরে গলায় নিজের ব্যবহৃত ওড়না দিয়ে ফাঁস লেগে আম গাছের সাথে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে কমলগঞ্জ থানার এস আই সুরুজ আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরন করে। এস আই সুরুজ আলী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, দুই বছর পূর্বে হামিদের সাথে তামান্নার বিবাহ হয়। তামান্না প্রায় অন্য কারও সাথে মোবাইলে কথা বলতো। এ নিয়ে হামিদের সাথে তামান্নার বাকবিতন্ডা হলে সে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com