কমলগঞ্জের শ্রীসূর্য্য ও কেছুলুটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ

October 28, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে “উপজেলা পরিষদ, কমলগঞ্জ কর্তৃক প্রদত্ত টিফিন বক্স ও ২০১৭-১৮ অর্থ বছরের এলজিএসপি-৩ এর আওতায় শিক্ষা উপকরণ ও সিলিং ফ্যান বিতরণ করা হয়। ২৮ অক্টোবর রোববার দুপুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু। কমলগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে তয় ও ৪র্থ শ্রেণির ৯০ জন শিক্ষার্থীর মধ্যে টিফিন বক্স  ও এলজিএসপির আওতায় ৪৯ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও বিদ্যালয়ের জন্য ৪টি সিলিং ফ্যান বিতরণ করা হয়।

শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চ:দা:) পারভীন জাহানের সভাপতিত্বে ও স্থানীয় যুবলীগ নেতা বদরুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি সদস্য ও শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি মো: আসিক মিয়া, সাবেক মহিলা ইউপি সদস্য নুরজাহান ইসলাম প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com