কুলাউড়ায় আক্তারুন নেছা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

October 28, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাস্টের আয়োজনে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে আক্তারুন নেছা দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা সুষ্টু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোরব শুক্রবার কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষা সকাল ১০টায় প্রথম পর্বে শুরু হয়ে শেষ হয় দুপুর ১২.৩০ মিনিটে। এর পর দ্বিতীয় পর্বে দুপুর ২টায় শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। পরীক্ষায় অংশ নেয় উপজেলার ৫৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫৩জন শিক্ষার্থী। মেধাবৃত্তির পরীক্ষায় চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন জুড়ী টিএইচ খানম ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ ফরহাদ আহমদ, কো-চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এ এফ এম ফৌজি চৌধুরী ও শহীদুল ইসলাম তনয়। পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন তোফায়েল আহমদ ডালিম ও হল সুপারের দায়িত্বে ছিলেন সোহেল আহমদ। পরীক্ষার হল পরিদর্শন করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খুরশিদ উল¬্যাহ, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ আজাদুর রহমান আজাদ, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ফারহান আহমদ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। পরীক্ষা নিয়ন্ত্রক তোফায়েল আহমদ ডালিম জানান, পরীক্ষাটি সুষ্টু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হওয়ায় আমরা অনেক আনন্দিত। প্রতিবছর আমাদের এ মেধাবৃত্তি কার্যক্রম চলমান থাকবে। কিছুদিনের মধ্যে আমরা পরীক্ষার ফলাফল ঘোষণা করবো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com