সমতলে বসবাসরত ক্ষুদ্র নারী নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

October 30, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জে সমতলে বসবাসরত ক্ষুদ্র নারী নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ৩০ অক্টোবর সকাল দুপুর ১টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মোছাদ্দেক আহমেদ মানিক, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশীদ, পৌরসভা মেয়র মো. জুয়েল আহমেদ,  সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ।

এছাড়াও সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাসহ  আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com