কমলগঞ্জে সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন

October 30, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  কমলগঞ্জ উপজেলার  সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩০ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় ৫৭ লক্ষ টাকা ব্যায়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, মৌলভীবাজার এর বাস্তবায়নে ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনটির শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ গোলাম মোস্তফা, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com