কমলগঞ্জে ৫টি গ্রামের ৮৬১ পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন

November 1, 2018,

শ্রীমঙ্গল  প্রতিনিধি॥  কমলগঞ্জে ৫টি গ্রামের ৮৬১ পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার ৩১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টায় কমলগঞ্জের কালাছড়া, জসমতপুর, দক্ষিন ধর্মপুর, পশ্চিম সিদ্ধেশ্বরপুর ও রামচন্দ্র এ ৫টি গ্রামে ৪ কোটি ১৮ লক্ষ ৬ হাজার টাকা ব্যায়ে ৮৬১ পরিবারের মধ্যে শুভ বিদ্যুতায়নের উদ্বোধন করেন সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি স¤পর্কিত কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোবারক হোসেন সরকার, বিআরডিবি’র চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, প্রকৌশলী মো. জাহিদুর ইসলাম, কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানসহ আরও অনেকেই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com