কমলগঞ্জে রাস্তা সিসি ঢালাই ও নলকুপ স্থাপন কাজের শুভ উদ্বোধন

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার ৫ নং কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের বালিগাঁও বট তলা হারুন মিয়ার দোকানের পার্শ্ব হতে পশ্চিম দিকে রাস্তা সিসি ঢালাই এবং ৪নং ওয়ার্ডে ২টি নলকুপ স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ২ নভেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় এর শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশীদ, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল হান্নান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বুলবুল, বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক বদরুল আলম জেনার, মাধপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আশিদ আলী, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মালেক বাবুল, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।



মন্তব্য করুন