কমলগঞ্জে ইউএনও’র বিদায় সংবর্ধনা

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হকের পদন্নোতি জনিত কারণে বদলী হওয়ায় শুক্রবার ২ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্সের উদ্যোগে তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। মণিপুরি কালচারাল কমপ্লেক্সের আহ্বায়ক জয়ন্ত কুমার সিংহের সভাপতিত্বে ও সদস্য প্রহল্লাদ সিংহের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী আকলিমা বেগমও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেণ, বিদায়ী নির্বাহী কর্মকর্তার এ উপজেলায় দায়িত্ব পালনকারীন সময়ে তিনি একজন জনবান্ধব ও শিক্ষা দরদী ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন, কবি সনাতন হামোম, কৌরম ইন্দ্রজিত সিংহ, ইবুংহাল শ্যামল, সাদা মনের মানুষ সৌদা মনি শর্মা, সাংবাদিক শাব্বির এলাহী প্রমুখ।



মন্তব্য করুন