কমলগঞ্জের শমশেরনগর চা বাগান মেয়েদের বস্ত্র ও স্যানিটারী ন্যাপকিন বিতরণ

November 3, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে ২ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় চা বাগানের ২২ মেয়েকে প্যান্ট ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। “সুরক্ষিত থাকুক আমার মা-বোন” এই শ্লোগান নিয়ে জাগরণ যুব ফোরামের উদ্যোগে মেয়েদের প্যান্ট ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এ সপ্তাহেই আরও ৪টি চা বাগানের ৭৮জন মেয়েকে প্যান্ট ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হবে।

চা শ্রমিক সন্তানদের সংগঠন জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস জানান, নানা কারণে চা বাগানের মেয়েরা ও নারীরা সু-রক্ষিত নয়। তাদের কথা ভেবেই জাগরণ যুব ফোরামের কিছু বন্ধু সুভাকাঙ্খীদের সহায়তায় ও ব্যক্তিগত উদ্যোগে মেয়েদের প্যান্ট ও স্যানিচটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com