কমলগঞ্জে ইউএনও এবং পৌর মেয়রকে সংবর্ধনা

November 3, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে পদোন্নতিজনিত বদলী উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক ও সিলেট বিভাগের শ্রেষ্ট বিদ্যোসাহী সমাজকর্মী পৌর মেয়র মো: জুয়েল আহমেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩ নভেম্বর  শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংর্বধনা অনুষ্টিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সংর্বধিত পদোন্নতিপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক। উপজেলা শিক্ষা অফিসার মোশারফ হোসেনের সভাপতিত্বে  ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সংর্বধিত কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট বিভাগের সাবেক শ্রেষ্ঠ এসএমসি সভাপতি মো: সানোয়ার হোসেন, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক মামুনুর রশীদ ভুঁইয়া, প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, প্রধান শিক্ষক অসমঞ্জুু প্রসাদ রায় চৌধুরী, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরী প্রমুখ। সংর্বধনা অনুষ্টানে সংর্বধিত ব্যক্তিদের ক্রেষ্ট ও ফুল উপহার প্রদান করা হয়। অনুষ্টানে দেড় শতাধিক প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com