কমলগঞ্জে খ্রিস্ট যুবকদের বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রনীত রঞ্জন দেবনাথ॥ “খ্রিস্ট যুবকেরা নিদ্রায় মগ্ন” যীশু খ্রিষ্টের এই বাণীর প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়ায় শ্রীমঙ্গল, বড়লেখা, প্রেসবিটারিয়ান চার্চ মন্ডলীর বার্ষিক যুব সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়। ২ নভেম্বর শুক্রবার থেকে এই অনুষ্ঠানটি শুরু হয়ে রোববার সমাপ্ত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল-বড়লেখা প্রেসবিটারিয়ান চার্চের মডারেটর রেভা: এবরিসন পতাম। স্বাগত বক্তব্য রাখেন মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান জিডিসন প্রধান সুছিয়াং ও সিনিয়র পালক রেভা: ডি এম সুরং, খাসি লেখক রুস পতাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে যুবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতের মেঘালয়ের শিলং থেকে আগত রেভা: মুদি লংখই, রেভা: পি মানার, এজি চার্চ ঢাকার রেভা: পনুয়েল পান্ডে। ধর্মীয় গান পরিবেশন করে ঢাকা থেকে আগত সেক্রিফাইস ব্যান্ড দল ও বিভিন্ন মন্ডলীর যুব সাংস্কৃতিক দল। সম্ম্লেনে প্রায় পাঁচশতাধিক লোক সমাগম হয়।



মন্তব্য করুন