কমলগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান

November 5, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  পদোন্নতি জনিত বদলীর কারণে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কামুদপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মাহমুদুল হককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। কামুদপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ৫ নভেম্বর  সোমবার সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক নিরঞ্জন কৈরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ। বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক অশোক কুমার শীল, মাওলানা হারুনুর রশিদ, মিন্টু ঘোষ, আরাফাত আদনান সায়মন। অনুষ্ঠানে উপজেলা বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com