ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

November 7, 2018,

স্টাফ রিপোর্টার॥ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ৭ নভেম্বর বুধবার রাজনগর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলে খাদ্য তৈরি করা, রাস্তার পাশে খোলা অবস্থায় খাদ্য পণ্য বিক্রয় করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করাসহ বিভিন্ন অপরাধে সুভাষ মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার টাকা, হাজারী হোটেলকে ৪ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। পাশাপাশি বিস্কোরক আইনের শর্ত মেনে ব্যবসা করার জন্য গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। এ সময় সহযোগীতায় ছিলেন রাজনগর থানার পুলিশ ফোর্স।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com