কমলগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীকে শিক্ষা ও পুষ্টি সামগ্রী বিতরণ

November 7, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি এর উদ্যোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য আশীর্বাদ প্রদান বিশেষ গিফট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় আদমপুরস্থ এ, কে, বাংলা স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: বায়েজিদ খান।

গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র প্রকল্প ব্যবস্থাপক মি: রিমো রনি হালদারের সভাপতিত্বে ও হেলথ অফিসার মো: রিপন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, এশিয়ান এইজ প্রতিনিধি মোনায়েম খান, প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, অরুন কুমার সিংহ, মো: নূরউদ্দিন, গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির শিক্ষা সংরক্ষণ কর্মকর্তা মর্নিংটন ¤্র,ি মেডিক্যাল অফিসার শ্রীনিবাস দেব নাথ, সহকারী শিক্ষিকা মেমছবিচনু প্রমুখ।

অনুষ্ঠানে ১৪১৫ শিশুকে ২টি খাতা, ২টি কলম, ১টি হরলিক্স, ১ প্যাকেট হরলিক্স বিস্কুট এবং ১৬০জন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের ৩টি কলম এবং ১টি করে লেখার বোর্ড প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com