কমলগঞ্জের কানিহাটি চা বাগানে মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার কানিহাটি চা বাগানের ৩৫ জন জন মেয়েদেরকে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। জাগরণ যুব ফোরামের আয়োজনে “সুরক্ষিত থাকুক আমার মা-বোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ নভেম্বর শুক্রবার দিনব্যাপী প্রশিক্ষণ শেষে তাঁদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ও সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।
জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪নং শমশেরনগর ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য নমিতা সিং, স্থানীয় ইউপি সদস্য চা সমজদুর সম্পাদক সীতারাম বীন, চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি প্রতাপ রিকিয়াসন, সম্পাদক বৈকুণ্ঠ রবিদাস, রনজিত রবিদাস, রাজকুমার রবিদাস। মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন দিপা শীল, বাসন্তি রাজভর, সুমি পিরেগু, রিতা সাহা, শিপা রবিদাস, অষ্টমী গোয়ালা ও শিউলি রেলী।
জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস বলেন, কানিহাটি চা বাগানের মতো সকলের সহযোগিতা পেলে আমরা বাংালাদেশের প্রতিটি চা বাগানে মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ ও বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ও সহায়ক সামগ্রী প্রদান করবো।



মন্তব্য করুন