কমলগঞ্জে অনন্যা সংগীত বিদ্যালয়ের বিভিন্ন বিভাগে উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ

November 10, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ সিলেট ললিতকলা একাডেমীর অন্তর্ভূক্ত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অনন্যা সংগীত বিদ্যালয়ের গান ও নৃত্যের বিভিন্ন  বিভাগে ২০১৮ সালের বার্ষিক উত্তীর্ণ ১৫ জন শিশু শিল্পীর মাঝে আনুষ্ঠানিকভাবে সনদ বিতরণ করা হয়। শুক্রবার ৯ নভেম্বর সকাল সাড়ে ১১টায় স্থানীয় ব্রাদার্স পার্টি সেন্টারে সিলেট ললিতকলা একাডেমীর এ সনদ বিতরণ করা হয়।

অনন্যা সংগীত বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. কমলেন্দু ভট্রাচার্য্যরে সঞ্চালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সহ-সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, অনন্যা সংগীত বিদ্যালয়ের পরিচালক অধ্যক্ষ ডা. অঞ্জনা ভট্রাচার্য্য, ব্যাংকার নিত্য রঞ্জন মিত্র, অভিভাবক কমলেন্দু ভট্রাচার্য্য, তবলা প্রশিক্ষক রানা দত্ত।

শুরুতেই অনন্যা সংগীত বিদ্যালয়ের গান, নৃত্য ও তবলা বাদন প্রশিক্ষণ সম্পর্কে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. কমলেন্দু ভট্রাচার্য ও পরিচালক অধ্যক্ষ ডা. অঞ্জনা ভট্রাচার্য। আলোচনা সভা শেষে প্রশিক্ষণে বার্ষিক ফলাফলের ভিত্তিতে লোকগীতি, নজরুলগীতি, রবীন্দ্র সংগীত ও নৃত্যে ১৫ জন শিশু শিল্পীকে সিলেট ললিতকলা একাডেমীর সনদ প্রদান করা হয়। সব শেষে এসব শিশু শিল্পীরা একটি করে গান পরিবেশন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com