জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী  অনুষ্ঠিত

November 10, 2018,

স্টাফ রিপোর্টার॥ জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা টেকসই উন্নয়নের লক্ষ্য সমূহ (এসডিজি), ভিশন ২০২১ এর লক্ষ্য ও অর্জন এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে জনগনকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে জনগনকে সম্পৃক্তকরণের লক্ষ্যে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজারে বৃহস্পতিবার ৮ নভেম্বর জাতীয় মহিলা সংস্থা মিলনায়তনে মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (স্বার্বিক) আশরাফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  মোঃ তোফায়েল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া চৌধুরী, চেয়ারম্যান,জাতীয় মহিল সংস্থা মৌলভীবাজার ও মোঃ জসিম উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com