রাজনগরে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষে অবহিতকরন, মাইক্রোপ্লান ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

November 13, 2018,

আউয়াল কালাম বেগ॥ রাজনগর উপজেলায় জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষে ব্যাপক হারে কুকুরের ঠিকাদান (এম.ডি.ডি) কার্যক্রম সম্পর্কিত মাইক্রোপ্লান ও প্রশিক্ষনের অয়োজন করা হয়। ১৩ নভেম্বর  মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ উপলক্ষে এক অবহিতকরন সভা অনুষ্টিত হয়। এতে স্বাস্থ্যবিভাগ, প্রানিসম্পদ বিভাগ ও এতদ্ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, ২০২২ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্ক মুক্ত করার লক্ষে বিগত ২০১০ সাল থেকে স্বাস্থ্য মন্ত্রনালয়, স্থানীয় সরকার মন্ত্রনালয় এবং প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে জাতীয় জলাতঙ্ক নিয়ন্ত্রন এবং নির্মূল কর্মসূচী বাস্তবায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশের সকল জেলায় ৬৬টি জলাতঙ্ক নিয়ন্ত্রন ও নির্মূল কেন্দ্র চালু করা হয়েছে। উক্ত কর্মসূচী যথাযত ভাবে বাস্তবায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও রোগ নিয়ন্ত্রন শাখার নির্দেশনায় সকল জেলায় পর্যায়ক্রমে ৩ রাউন্ড এমডিভি কার্যক্রম বাস্থবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে উক্ত কার্যক্রমের আওতায় সারা দেশে ৬ লক্ষ ১৯ হাজারেরও অধিক কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে। এরই অংশ হিসেবে ১৩ নভেম্বর  মঙ্গলবার রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক এক অবহিতকরণ, মাইক্রোপ্লান ও প্রশিক্ষন সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আছকির খান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ লুৎফুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক, এমডিভি সুপারভাইজার দীপঙ্কর মন্ডল, রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, দৈনিক নয়াদিগন্তের রাজনগর প্রতিনিধি শংকর দুলাল দেব, মোঃ জিন্নুরাইন আলী, মোঃ ফিরোজ হোসেন, রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সুশীতল পাল, অচিন্ত দাশ, রতন মনি দাশ, স্বাস্থ্য সহকারী জয়নাল আবেদিন প্রমুখ।

                                                                                                                                                   ১৩

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com