কমলগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ এক নারী আটক

November 13, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। ১৩ নভেম্বর মঙ্গলবার বেলা সোয়া ১ টায় আলীনগর চৌমুহনীর নিকটবর্তী রাবার বাগান থেকে পুলিশ নাজমা বেগম নামক ইয়াবা পাচারকারী নারীকে আটক করে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, আলীনগর ইউনিয়নের আলীনগর চৌমুহনী বাজারের পান দোকানদার আলীনগর বস্তী গ্রামের মৃত ইসমাইল মিয়ার মেয়ে নাজমা বেগম (৩০) দীর্ঘদিন যাবত ইয়াবা পাচার করছিল। তাকে আটকের জন্য ফাঁদ হিসেবে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এক কনস্টেবল নাজমার নিকট থেকে ইয়াবা ক্রয় করতে যোগাযোগ করেন। নাজমা যোগাযোগকারী কনস্টেবলকে আলীনগর চৌমুহনার নিকটবর্তী রাবার বাগানে এসে ইয়াবা নিয়ে যাবার কথা বলেন। বেলা সোয় ১ টার দিকে ওই কনস্টেবল ইয়াবা ক্রয় করার সময় পাশে ছদ্ম বেশে থাকা পুলিশ ফাঁড়ির এ এস আই আয়াস মাহমুদ এর নেতৃত্বে একদল পুলিশ নাজমাকে আটক করে। তখন নাজমার নিকট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com