বিআরডিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন সাংবাদিক তাজুল ইসলাম

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া ইউসিসিএ (বিআরডিবি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ তাজুল ইসলাম। কুলাউড়া বিআরডিবির চেয়ারম্যান ফজলুল হক ফজলু আরব আমিরাত সফর উপলক্ষে ১২ নভেম্বর সোমবার দুপুরে কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি বিআরডিবির মাসিক সভায় সকলের সর্বসম্মতিক্রমে তাজুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্ব পালন কালে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন সাংবাদিক মোঃ তাজুল ইসলাম। বিআরডিবির চেয়ারম্যান ফজলুল হক ফজলুর সভাপতিত্বে ও পল¬ী উন্নয়ন কর্মকর্তা শাহানা পারভীনের উপস্থাপনায় ব্যবস্থাপনা কমিটি সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ তাজুল ইসলাম, সহকারী পল¬ী উন্নয়ন কর্মকর্তা মোঃ নজিাম উদ্দিন চৌধুরী, পরিচালক ছোয়াব আলী, ইন্তাজ আলী, হারুন মিয়া, সৈয়দ সিদ্দিকুর রহমান ইমরান, মহিলা পরিচালক মিনারা বেগম ও সিপ্রা রানী প্রমুখ। উক্ত সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ঋন বিতরণ ও আদায় কার্যক্রম এবং কাইযেন প্রকল্প নিয়ে আলোচনা হয়।



মন্তব্য করুন