শোক সংবাদ ॥ মো: আব্দুল মতিন ॥

November 17, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ সরকারি গণ-মহা বিদ্যালয়ের সাবেক গভর্নিং বডির সদস্য মো: আব্দুল মতিন (৫০) ১৫ নভেম্বর বৃহষ্পতিবার দিবাগত রাত ২:৩০ মিনিটের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কমলগঞ্জ পৌরসভার করিমপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ শুক্রবার সকাল ১১টায় করিমপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ মুসল্লীরা উপস্থিত ছিলেন। পরে করিমপুরস্থ স্থানীয় ঈদগাহ সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com