কুলাউড়ার বরমচালে যুবক খুন
November 17, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজারে কুলাউড়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের রামদার আঘতে ইমন মিয়া (২৭) নামে এক যুবক খুন হয়েছেন।
১৬ নভেম্বর শুক্রবার দুপুরে বরমচাল ইউনিয়নের কাদিমনগর গ্রামে এ ঘটনাটি ঘটে। ইমন বরমচাল ইউনিয়নের শীঙ্গুর এলাকার বাতির মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে জুম্মার নামাজ শেষে কাদিমনগর এলাকার অরুন মিয়ার সাথে ইমনের খেলা নিয়ে বিরোধ ছিল। এই নিয়ে দু’পক্ষের মধ্যে সংর্ঘষ বেধে যায়। এতে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র দিয়ে ইমনকে কুপিয়ে ঘটনাস্থলে খুন করে।
কুলাউড়া থানার এসআই মো: হারুন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।



মন্তব্য করুন