আকস্মিক গাছ ভেঙ্গে পড়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল

November 17, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে আকস্মিকভাবে সড়ক ধারের একটি বড় গাছ ভেঙ্গে পড়ে সকাল ৯টা থেকে ১০ পর্যন্ত কমলগঞ্জ শ্রীমঙ্গল সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল। লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশ পথ সংলগ্ন গাড়ি পার্কিং এলাকায় এ ঘটনাটি ঘটে।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের ইকো ট্যুর গাইড সাজু মারছিয়াং বলেন,১৭ নভেম্বর শনিবার সকাল ৯টায় আকস্মিকভাবে একটি বড় গাছ ভেঙ্গে পড়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের উপর। ফলে সকাল ৯টা থেকে এ পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে লাউয়াছড়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন বন কর্মীদের সাথে নিয়ে এসে গাছটি কেটে অপসারণ করলে এক ঘন্টা পর সকাল ১০টায় আবারও সড়ক যোগোযোগ স্বাভাবিক হয়। ইকো ট্যুর গাইড সাজু মারছিয়াং আর বলেন, রেলপথ  ও সড়ক ধারের গাছগুলি স্বাভাবিক যান চলাচলে হুমকি স্বরুপ। প্রতি বছর বৃষ্টি আর ঝড়ের সময় রেলপথের ধারের গাছ ভেঙ্গে পড়ে ট্রেন চলাচল বিঘিœত হয়। গত ২০১৬ সালে সড়ক পথে চলন্ত একটি সিএনজি অটোরিক্সার উপর গাছ ভেঙ্গে পড়ে তিন জন যাত্রী নিহিত হয়েছিলেন।

লাউয়াছড়া বনবিট কর্মকর্তা গাছ ভেঙ্গে পড়ে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকার সত্যতা নিশ্চিত করে বলেন,এই সড়ক পথে নুরজাহান চা বাগানের সাইনবোর্ড থেকে ফুরবাড়ি চা বাগান পর্যন্ত সাত কিলোমিটার এলাকার সড়কের দুই ধারের অনেক ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। এগুলিকে জরুরী ভিত্তিতে অপসারণ করা প্রয়োজন। নতুবা যে কোন সময় আর বড় ধরনের দুর্ঘটনা ঘটনার আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com