রাজনগরে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

November 17, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ট্রাকের পিছনে ধাক্কালেগে মোটরসাইকেল আরোহী মোঃ মইনুল ইসলাম (৩৫) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার ১৭ নভেম্বর রাতে উপজেলার নন্দিউড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
মইনুল মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বড়মান গ্রামের মৃত তইমুজ উল্লার ছেলে। সে মৌলভীবাজার জেলা ভিডিওগ্রাফি সোসাইটির গণযোগাযোগ বিষয়ক সম্পাদক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে নন্দিউড়া এলাকায় রাস্তার পাশে দাড়ানো একটি ট্রাকের পিছনে মোটরসাইকেল আরোহী মইনুলের ধাক্কা লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার-২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজনগর থানার এসআই সেলিম রেজা জানান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com