কমলগঞ্জের মাধবপুর থেকে অজগর উদ্ধার
November 19, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানিগাঁও গ্রাম থেকে একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী খান মোহাম্মদ হোসাইন বলেন, ১৮ নভেম্বর রোববার রাত প্রায় ৮ ঘটিকায় স্থানীয় ভাসানিগাঁও গ্রামের সিএনজি ষ্ট্যান্ডের প্রায় ৩ শত ফুট পূর্বে থেকে অজগরটি রাজহাঁস খাওয়া অবস্থায় স্থানীয় মাসুক মিয়া প্রথমে দেখতে পান। পরে স্থানীয় লোকজন এসে অজগর সাপটি অক্ষত রেখে লাউয়াছড়া বন বিট অফিসারকে খবর দেন। পরে বনবিভাগের লোকজন এসে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান।



মন্তব্য করুন