‘সাংবাদিকতায় সাফল্যের ক্ষেত্রে নিজের চেষ্টা ও প্রজ্ঞাকে কাজে লাগাতে হবে’ -মোস্তফা মামুন সাংবাদিক মোস্তফা মামুনের সাথে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময়

কুলাউড়া প্রতিনিধি॥ ‘কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের চেষ্ঠা এবং প্রজ্ঞাকে কাজে লাগাতে হবে। সুযোগের অপেক্ষায় থাকতে হবে, একটি সংবাদ পরিবেশন করে ধৈর্য্য ধারণ করতে হবে। দেশের বিভিন্ন জাতীয় ইস্যুতে আপনার এলাকায় মানুষের অবস্থান এবং তাদের মতামত আপনার লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। খবরের পেছনের খবর অনুসন্ধান করে বের করতে হবে। আপনার পরিশ্রমই আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দিবে।
২৩ নভেম্বর শুক্রবার রাত ৮টার দিকে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি, দৈনিক কালের কণ্ঠের উপ-সম্পাদক, বিশিষ্ট লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মোস্তফা মামুন।
তিনি আরও বলেন, অন্যের লেখা কিংবা মতাদর্শ কপি করে আপনি সাময়িক হয়তো নিজেকে সাংবাদিক হিসেবে উপস্থাপন করতে পারেন, কিন্তুু একটা সময় সৃষ্টিশীল কোন বিষয়ের উপর যখন আপনি মুখোমুখি হবেন তখন আপনি অনেকটা ধরাশয়ী হয়ে পড়বেন।
এছাড়াও তিনি সাংবাদিকদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে বলেন, আমি আপনাদের প্রশিক্ষণের জন্য বিভিন্ন সংস্থার সাথে আলাপ করবো। সম্ভব হলে তাদেরকে কুলাউড়ায় এনে প্রশিক্ষণের ব্যবস্থা করবো।
সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোঃ মোক্তাদির হোসেনের সভাপতিত্বে ও কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিলের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল সেন গুপ্ত, ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. রজত কান্তি ভট্টাচার্য্য, মোস্তফা মামুনের সহধর্মিনী ড. হুমায়রা ফেরদৌস, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম. মছব্বির আলী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, ডেইলী স্টারের সাংবাদিক মিন্টু দেশোয়ারা, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, সিলেট বিভাগীয় ডেন্টাল ঐক্য পরিষদের সহ-সভাপতি ডা. হেমন্ত চন্দ্র পাল, লিটল ম্যাগ কামরাঙ্গা সম্পাদক কামরুল হাসান, সাপ্তাহিক হাকালুকি পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, সাপ্তাহিক সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন, মানবকণ্ঠের সাংবাদিক সেলিম আহমদ, বাংলাদেশ টুডে প্রতিনিধি শাকির আহমদ, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ আশফাক তানভীর, যায়যায় দিন প্রতিনিধি আব্দুল আহাদ, খোজখবর প্রতিনিধি তাজুল ইসলাম, সাপ্তাহিক কুলাউড়ার ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার তারেক হাসান, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকার কুলাউড়া ব্যুরো চীফ এইচ ডি রুবেল, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক সামছুদ্দিন বাবু, সীমান্তের ডাকের স্টাফ রিপোর্টার শামছুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় শেষে কুলাউড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে মোস্তফা মামুনকে একটি সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
উল্লেখ্য, মোস্তফা মামুন কুলাউড়া রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কুলাউড়া পৌর শহরের মাগুরার বাসিন্দা মোঃ আব্দুল হান্নানের বড় ছেলে। তিনি দৈনিক প্রথমআলোর প্রতিষ্ঠাতা ক্রীড়া সাংবাদিক হিসেবে দেশ-বিদেশে সুনাম অর্জন করেন। এছাড়াও তাঁর লেখা অনেকগুলো বই জাতীয় বইমেলায় ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।



মন্তব্য করুন