কুলাউড়ায় সমবায় দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

November 25, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ ‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’- এই প্রতিপাদ্য বিষয়ের উপর কুলাউড়া উপজেলায় ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এতে ৫০টি বহুমূখী সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।

২৫ নভেম্বর রবিবার সকাল ১১টায় উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সহকারী সমবায় কর্মকর্তা জালাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, পল¬ী উন্নয়ন কর্মকর্তা শাহানারা বেগম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক সামছুদ্দিন বাবু প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সমবায় অফিসার শাওয়াদাতুল হক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com