কুলাউড়া হযরত ছাতা পীর (রহ.) স্মৃতি পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

November 26, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ হযরত ছাতা পীর (রহ.) স্মৃতি পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও হযরত দরবেশ আলী (রহ.) জীবন কর্ম সেমিনার এবং কৃষকদের মধ্যে ছাতা বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৫ নভেম্বর রোববার কুলাউড়া ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত হয়।
ছাতাপীর স্মৃতি পরিষদের সভাপতি মাওলানা মো. আব্দুশ শুকুর সরকুমের সভাপতিত্বে এবং সাইদুল ইসলাম ও জাকির আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারি অধ্যাপক ও সুপ্রিমকোর্ট জামে মসজিদের খতিব ড. আল¬ামা আহমদ হাসান চৌধুরী শাহান, ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ, আল ইসলাহর সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, বাবনিয়া মাদ্রাসার সুপার মুফতী আহসান উদ্দিন, গণকিয়া মাদ্রাসার সুপার মাওলানা আইয়ুব আনসারী, কাজী খন্দকার ফখরুল ইসলাম, হাফিজ আনোয়ার হোসেন, আতিকুর রহমান আখই, হাফিজ আব্দুস সালাম, হাফিজ একরামুল ইসলাম, হাফিয সামছুল ইসলাম, হাফিয বদরুল ইসলাম, মুফতি হাবিবুর রহমান হাসানী, সমাজসেবক মো. আব্দুল হাদি,এইচ ডি রুবেল, খালেদ আহমদ, উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু, মেহেদী হাসান খালিক, পৌর তালামীযের সভাপতি আব্দুল মুবিন জিহাদী, আজিজুল ইসলাম সুলেমান প্রমুখ।
উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রিয় পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক খন্দকার ওজিউর রহমান আছাদ, কেন্দ্রিয় তালামিযের সাবেক নেতা মাওলানা শাহিদ আহমদ, জালালিয়া মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস শহীদ, স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক হেলাল আহমদ, মাওলানা নোমান আহমদ, পৌর আল ইসলাহ সেক্রেটারি জাহেদ বখস টিপু, মাওলানা এবাদুর রহমান, মাওলানা সাব্বির আহমদ, জামিল আহমদ জুয়েল, কামাল হোসেন নাজিম, আজিজুল ইসলাম শামীম।
দিবসটি উদযাপন উপলক্ষে শাহ সুফি হযরত মো. দরবেশ আলী (রহ.) জীবন কর্ম স্মারক গ্রন্থ প্রকাশ করা হয় এবং শতাধিক গরিব কৃষকদের মধ্যে ছাতা বিতরণ করা হয়।
প্রধান অতিথি ড. আল¬ামা আহমদ হাসান চৌধুরী শাহান ফুলতলী বলেন, আউলিয়াদের জীবন আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আল¬াহর ওলিদের নিয়ে আলোচনা করা হলে সেখানে রহমত নাযিল হয়। ওলি আল¬াহর কথা বললে আল¬াহর কথা স্মরণ হয়। যেখানে আল¬াহর কথা আলোচনা হয়
সেখানে রহমত নাযিল হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com