কমলগঞ্জে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

November 27, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জের কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন এলাকা থেকে ১০০ পিছ ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ইয়াবা ব্যবসায়ী কুমড়াকাপন গ্রামের হুমায়ূন আহমদের ছেলে জুয়েল আহমদ (২৪)। ২৬ নভেম্বর রোববার রাত ১০টায় র‌্যাব সদস্যরা তাকে আটক করে সোমবার সকালে কমলগঞ্জ থানায় সোপর্দ করে।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়,সোমবার সকালে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা উদ্ধার হওয়া ১০০ পিছ ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী জুয়েল আহমদকে থানায় সোপর্দ করেছেন। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রন আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা হলে এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ইয়াবাসহ একজন গ্রেফতার ও মামলার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com