সেনাবাহিনীর গাড়ির চাপায় কুলাউড়ায় সিএনজি চালকের মৃত্যু

November 28, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ সেনাবাহিনীর গাড়ির চাপায় কুলাউড়ায় দুরুদ মিয়া (৪৫) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। নিহত দুরুদ মিয়া কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামের বাসিন্দা শহীদ উল্লাহর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ নভেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় সেনাবাহিনীর একটি গাড়ি কুলাউড়ার দিকে আসার পথে টিলাগাঁও বাজার সংলগ্ন এলাকায় দুরুদ মিয়ার বাড়ির সামনে রাস্তায় দাঁড়ানো অবস্থায় গাড়িটি তাকে চাপা দিলে পিষ্ট হন দুরুদ মিয়া। পরে আহত অবস্থায় সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে স্থানীয় ব্রাহ্মণবাজার মুসলিম এইড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। মুসলিম এইড থেকে গুরুতর আহত দুরুদ মিয়ার অবস্থা আশঙ্কাজনক থাকায় সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাবার পথে তাঁর মৃত্যু হয়। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মূসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com