বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়া আ’লীগ সভাপতি আব্দুল মতিন এমপি দল থেকে বহিষ্কার

November 28, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥  মৌলভীবাজার ২ কুলাউড়া আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৮ নভেম্বর বুধবার সহকারি রিটার্নিং অফিসার ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়ন জমা দিয়েছেন আব্দুল মতিন এমপি। তাকে দলীয় সকল পদপদবী থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, মনোনয়নপত্র জমাদানের শেষদিন ২৮ নভেম্বর বুধবার বেলা ৩টায় কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ অফিসে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেন। এতে দলীয় নেতাকর্মীরা ক্ষুব্দ হয়। এক পর্যায়ে কর্মিদের হাতে লাঞ্চিত হয়ে বেরিয়ে যান। শেষতক বিকেল পৌনে ৫টায় দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমাদানকালে আওয়ামী লীগের কোন দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন না।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ২০০৮ সালের মহাজোটের প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান শামীম জানান, তিনি সুলতান মো. মনসুরকে বিজয়ী করতে এই চক্রান্ত করেছেন। ইতিপূর্বে ২০১৪ সালের নির্বাচনেও দলে সাথে বেঈমানী করেছেন। দলের সিদ্ধান্ত অমান্যকারীর বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে।

এব্যাপারে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু জানান, যদি কেউ দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হয়। কিংবা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে তাকে এবার দল থেকে চিরতরে বহিষ্কার।

বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমার পর সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগার করে বলেন, আপনারা শুধু বাঁকা প্রশ্ন করেন। আপনাদের সাথে কোন কথা বলবো না।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com